সহকারী অধ্যাপক হলেন ১১০ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ১১০ বিশেষজ্ঞ চিকিৎসক। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ‘স্বাস্থ্য সেবা ভিাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে ৩০.১০.২০২৩ তারিখের ৪৫.০০.০০০০.১৪৭.১২.০২২.২৩.৬৪১ নং স্মারকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণপূর্বক তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ০৭.১২.২০২৩ তারিখের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ০৯.১২.২০২৩ তারিখ পূর্বাহ্নে স্ব-স্ব কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এতে আরও বলা হয়, সংযুক্তিতে পদায়নকৃত কর্মকর্তাদের পদায়িত প্রতিষ্ঠানের শূন্য পদে যোগদান করবেন এবং সংযুক্তিতে পদায়িত কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। সংযুক্তিতে পদায়িত কর্মকর্তাগণ পদায়িত শূন্য পদের বিপরীতে বেতন ভাতা উত্তোলন করবেন।
পদায়নকৃত কর্মকর্তাগণের যোগদানপত্র প্রাপ্তির পর স্ব স্ব প্রতিষ্ঠান যোগদানপত্র গ্রহণপূর্বক তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ই-মেইল [email protected] এ অবহিত করবেন। লিয়েন/প্রেষণ/শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তাগণ লিয়েন, প্রেষণ ও শিক্ষাছুটি শেষে যোগদানের পর পদায়ন কার্যকর হবে।
এএনএম/
-
০৩ অক্টোবর, ২০২৬
-
২৯ সেপ্টেম্বর, ২০২৬
-
২৩ জুলাই, ২০২৬
-
২৫ ডিসেম্বর, ২০২৫
-
১০ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৫
-
২৪ নভেম্বর, ২০২৫
-
১৯ নভেম্বর, ২০২৫
-
২২ ডিসেম্বর, ২০২৩