বিশ্ব এইডস দিবস পালনে নানা কর্মসূচি
মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব এইডস দিবস আজ শুক্রবার (১ ডিসেম্বর)। মরণব্যাধি এইডসকে রুখতে ও বিশ্বব্যাপী সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর এই দিনটিতে বিশ্ব এইডস দিবস পালিত হয়। প্রতিবারের মতো এবারও বাংলাদেশে যথাযথ উদ্যোগের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
দিবসটির এ বছরের প্রতিপাদ্য, ‘কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ’। বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় হাতে নিয়েছে নানা কর্মসূচি।
১৯৮৮ সাল থেকে এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাবিশ্বে আজকের দিনে দিবসটি পালন করা হয়ে আসছে। বাংলাদেশে প্রথম এইডস রোগী শনাক্ত হয় ১৯৮৯ সালে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত এইচআইভি সংক্রমিত এক হাজার ১০০ জন রোগী শনাক্ত হয়েছেন।
বাংলাদেশের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, দেশে এইডস শনাক্ত করার জন্য সারাদেশে ২৭টি কেন্দ্র রয়েছে। চিকিৎসাসেবা দেওয়া হয় ১১টি কেন্দ্র থেকে, যা শুধু প্রাথমিক চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ।
যেভাবে ছড়ায় এইডস
এইডস তিনটি পদ্ধতিতে ছড়ায়, একটি হলো—দুজন মানুষের শারীরিক মিলনের মাধ্যমে। দ্বিতীয় ইনজেকশনের মাধ্যমে, অর্থাৎ ইনজেকশন শেয়ার করা হলে বা রক্ত দেওয়ার মাধ্যমে হতে পারে। তৃতীয়ত মা থেকে সন্তানের হতে পারে। মা যদি এইচআইভি পজিটিভ হয়, তখন এটি হতে পারে, তবে এর আশঙ্কা খুব কম, ১০০ ভাগের এক ভাগও নয়, দশমিক পাঁচ শতাংশ। এই তিনটির বাইরে অন্য কোনো মাধ্যম নেই।
যৌন কার্যক্রমের মধ্যে নারী, পুরুষ, সমকামীদের মাধ্যমে এইচআইভি ছড়িয়ে পড়ার হার বেশি। হেটারোসেক্সুয়াল যখন হচ্ছে পুরুষ এবং মহিলা, তাদের মধ্যে কম, তবে সিগনিফিকেন্ট। সারা দেশে যত রোগীর আছে তাদের মধ্যে ৯০ ভাগের রোগই ছড়িয়েছে যৌন সম্পর্কের মাধ্যমে।
এসএস/এএনএম
-
০১ ডিসেম্বর, ২০২৪
-
০১ ডিসেম্বর, ২০২৩
-
০১ ডিসেম্বর, ২০২২
-
০১ ডিসেম্বর, ২০২১
-
০১ ডিসেম্বর, ২০২১
-
০১ ডিসেম্বর, ২০২১
-
০১ ডিসেম্বর, ২০২১
-
০১ ডিসেম্বর, ২০২০