০১ ডিসেম্বর, ২০২১ ০৩:৪৫ পিএম

নানা আয়োজনে চমেকে বিশ্ব এইডস দিবস পালিত

নানা আয়োজনে চমেকে বিশ্ব এইডস দিবস পালিত
চট্টগ্রাম মেডিকেলে নানা আয়োজনে বিশ্ব এইডস দিবস পালিত। ছবি: হাসান আল বান্না

মেডিভয়েস রিপোর্ট: ‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) নানা আয়োজেনে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।  

আজ বুধবার (১ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রার মাধ্যমে এসব কর্মসূচি পালিত হয়।

চমেক সূত্রে জানা যায়, দিনের শুরুতে মেডিকেল কলেজ ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ক্যাম্পাস এবং তৎসংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে পিএমটিসিটি সেবা জোরদারের মাধ্যমে চমেকহার সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতালে একযোগে নানা কর্মসূচি পালন করে। 

এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর প্রমুখ। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও নার্সিং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক