০২ ডিসেম্বর, ২০২৫ ১০:০৬ এএম

সহযোগী অধ্যাপক হলেন ২৮৭ চিকিৎসক

সহযোগী অধ্যাপক হলেন ২৮৭ চিকিৎসক
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ২৮৭ চিকিৎসক। সোমবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতির কমিটির সুপারিশের ভিত্তিতে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৪র্থ গ্রেডে টাকা ৫০,০০০-৭১,২০০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি প্রদান করা হলো।’

‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।’

এ ছাড়া আগামী ৮ ডিসেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণের জন্য বলা হয়েছে প্রজ্ঞাপনে।

‘সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকগণকে সুপারনিউমারারি পদের ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। পদোন্নতিপ্রাপ্ত (ইনসিটু) চিকিৎসকগণকে পদোন্নতিপ্রাপ্ত পদে পরবর্তী পদায়ন না করা পর্যন্ত বদলি/পদায়ন বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না’—বলা হয় বিজ্ঞপ্তিতে।

‘এ ছাড়া লিয়েন/প্রেষণ/শিক্ষা ছুটি/মাতৃত্বকালীন ছুটি ভোগরত কর্মকর্তাগণের লিয়েন/প্রেষণ/শিক্ষা ছুটি/মাতৃত্বকালীন ছুটি শেষে যোগদানের পর পদোন্নতি/পদায়ন কার্যকর হবে। পরবর্তীতে কোন চিকিৎসক কর্মকর্তার বিরুদ্ধে কোন বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।’

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের পদোন্নতি
  এই বিভাগের সর্বাধিক পঠিত