০২ ডিসেম্বর, ২০২৫ ০২:১৩ এএম

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপলো কক্সবাজার

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপলো কক্সবাজার
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম মহানগরসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।

কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ার স্থানীয়রা ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন। তাদের ভাষ্যমতে, এ ভূ কম্পনের স্থায়িত্ব কয়েক সেকেন্ড ছিল। তবে ভূমিকম্পের এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯ এবং এর উৎপত্তিস্থল মিয়ানমারের ভেতরে।

অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের ফালামে এলাকায় এবং এর উৎপত্তি ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০৬.৮ কিলোমিটার গভীরে।

এ ধরনের গভীর ভূমিকম্পে সাধারণত ক্ষয়ক্ষতির ঝুঁকি কম থাকে, কারণ গভীর উৎস থেকে উৎপন্ন কম্পন তুলনামূলকভাবে দুর্বল হয়ে পৃষ্ঠে পৌঁছায়। তবে চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চল বাংলাদেশের সবচেয়ে ভূমিকম্প-সংবেদনশীল এলাকাগুলোর একটি হওয়ায় বিশেষজ্ঞরা সবসময় সতর্ক থাকার পরামর্শ দেন।

এর আগে গত ২১ নভেম্বর ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ গোটা দেশ। গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ ওই ভূমিকম্পে শিশু, বৃদ্ধা ও মেডিকেল শিক্ষার্থীসহ কমপক্ষে দশজনের মৃত্যু হয়। এর পরের কয়েক দিনে কয়েক দফা মৃদু ভূমিম্প অনুভূত হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক