উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
মেডিভয়েস রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ দোয়া করা হয়।
এ সময় জাতির কাছেও তাঁর জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তাঁর নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা, তাঁর নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে বলেও জানানো হয়েছে।
এর আগে, গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। এর পর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বিএনপি চেয়ারপারসনের ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে।
সংকটময় অবস্থায় গত ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসা চলছে।
বোর্ডে তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জনহোপকিনস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন। লন্ডন থেকে জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গেও সমন্বয় করছেন তিনি।
টিআই/
-
৩১ ডিসেম্বর, ২০২৫
-
৩১ ডিসেম্বর, ২০২৫
-
৩০ ডিসেম্বর, ২০২৫
-
৩০ ডিসেম্বর, ২০২৫
-
১৮ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫
এভার কেয়ারে বিফ্রিংয়ে ডা. জাহিদ
খালেদা জিয়া সুস্থ আছেন, বিদেশ যাওয়া শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল
-
০৪ ডিসেম্বর, ২০২৫
-
০৩ ডিসেম্বর, ২০২৫
-
০৩ ডিসেম্বর, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৫