০৬ ডিসেম্বর, ২০২৫ ০৬:২৩ পিএম
এভার কেয়ারে বিফ্রিংয়ে ডা. জাহিদ

খালেদা জিয়া সুস্থ আছেন, বিদেশ যাওয়া শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল

খালেদা জিয়া সুস্থ আছেন, বিদেশ যাওয়া শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মেডিভয়েস রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন জানিয়ে তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি একান্তই তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।

আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার জন্য কাতারের এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেনি। তবে ওই সময় মেডিকেল বোর্ডের সদস্যরাও জরুরি সভায় সিদ্ধান্ত নিয়েছিলেন, সে সময় যাওয়া ঠিক হবে না।

এখন মেডিকেল অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসাকেন্দ্রিক নিরাপত্তার বিষয়টিই এখন প্রাধান্য পাচ্ছে। চিকিৎসার দায়িত্বে থাকা দেশি-বিদেশি চিকিৎসকেরাও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক। বলেন, এর আগে আরও খারাপ অবস্থা থেকেও সুস্থ হয়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া।

৭৯ বছর বয়সী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সংকটময় অবস্থায় গত ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। সেখানে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে।

এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১১৭ দিন সেখানে অবস্থানের পর গত ৬ মে দেশে ফেরেন তিনি। এরপর শারীরিক নানা জটিলতায় একাধিকবার তাঁকে হাসপাতালে যেতে হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বেগম খালেদা জিয়া
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত