০৩ অক্টোবর, ২০২৬ ১২:১০ পিএম

অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন ১৭ চিকিৎসক

অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন ১৭ চিকিৎসক
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের আরও ১৭ জন চিকিৎসককে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গত ১ অক্টোবর মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার শাখা-১ এর আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাদিয়া আফরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণের যোগদানপত্র গ্রহণপূর্বক তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’

পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে কার্ডিওলজি বিভাগের চারজন, ইউরোলজি বিভাগের তিনজন, মাইক্রোবায়োলজি বিভাগের তিনজন, কলোরেক্টাল সার্জারি বিভাগের একজন, ফার্মাকোলজি বিভাগের একজন, ফিজিওলজি বিভাগের একজন, গাইনি বিভাগের দুইজন, ফিটোম্যাটার্নাল মেডিসিনের একজন, স্পাইন সার্জারি বিভাগের একজন রয়েছেন।

এতে আরও বলা হয়, ‘পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী ৫ কর্মদিবসের মধ্যে তাদের পদোন্নতিপ্রাপ্ত পদ ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।’

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত