১২ মে, ২০২৪ ০১:০২ পিএম

বিএসএমএমইউতে মেডিকেল ফিজিক্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি

বিএসএমএমইউতে মেডিকেল ফিজিক্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অধিভুক্ত ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্সের মেডিকেল ফিজিক্স প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১৩ মে)। আগামী ৩১ মে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। দুই বছর মেয়াদি এ কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ জুন।

আজ রোববার (১২ মে) প্রতিষ্ঠানটির প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে পরিচালিত ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্সে আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া অ্যাকাডেমিক সেশনে দুই বছর মেয়াদি (এক বছরের বাধ্যতামূলক হাসপাতাল রেসিডেন্সিসহ) এমএসসি ইন মেডিকেল ফিজিক্স প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।’

ভর্তির যোগ্যতা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোতে সিজিপিএ ৫ এর মধ্যে অন্তত ৩.৫ অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল ফিজিক্স, ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেক্ট্রনিক্স, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংসহ সম্পর্কিত ডিসিপ্লিনে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি থাকলে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে সিজিপিএ ৪ এর মধ্যে অন্তত ২.৭৫ থাকতে হবে। বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকেও আবেদন করা যাবে।

ভর্তির নিয়মাবলী

আগামীকাল সোমবার অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৩১ মে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত। আবেদনের আগে ব্যাংক ড্রাফট করতে হবে। আজ রোববার থেকে আগামী ৩০ মে পর্যন্ত এই পেমেন্ট করা যাবে। এ ছাড়া ১৯ জুন থেকে ২৯ জুন সকাল ৮টার মধ্যে আবেদনকারীকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। একই দিন সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বিএসএমএমইউ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

এনএআর/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত