০৪ মার্চ, ২০২৪ ০৯:০৬ পিএম

৭৩ চিকিৎসককে সহকারী পরিচালক পদে পদোন্নতি

৭৩ চিকিৎসককে সহকারী পরিচালক পদে পদোন্নতি
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত ৭৩ জন চিকিৎসককে সহকারী পরিচালক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার যুগ্ম সচিব মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত ৭৩ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৫ম গ্রেড (টাকা ৪৩,০০০-৬৯,৮৫০/-) বেতনক্রমে সহকারী পরিচালক বা সমমান পদে পদোন্নতি প্রদান করা হলো।

‘পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের যোগদানপত্র ([email protected]) ইমেইলে প্রেরণ করবেন।’

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা  হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদোন্নতি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক