০৪ মার্চ, ২০২৪ ০৯:৫৬ পিএম

মেডিকেল ছাত্রকে শিক্ষকের গুলির অভিযোগ, ৩ সদস্যের তদন্ত কমিটি

মেডিকেল ছাত্রকে শিক্ষকের গুলির অভিযোগ, ৩ সদস্যের তদন্ত কমিটি
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ছাত্রকে শিক্ষক কর্তৃক গুলি করার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ সোমবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘অদ্য ৪ মার্চ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ ক্যাম্পাসে মেডিকেল কলেজের প্রভাষক ডা. রায়হান শরীফ কর্তৃক জনৈক শিক্ষার্থীকে গুলি করা সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বিস্তারিত তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নিমিত্ত নিম্নরুপ ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি নির্দেশক্রমে গঠন করা হলো।’

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে। এছাড়া অন্য দুই সদস্য হলেন অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উক্ত কমিটি বর্ণিত বিষয়ে আগামী ৩ কার্যদিবসের মধ্যে বিস্তারিত তদন্তপূর্বখ এ বিভাগে প্রতিবেদন দাখিল করবেন, বলা হয় বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, সোমবার (৪ মার্চ) বিকেলে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন কলেজের শিক্ষক ডা. রায়হান শরীফ। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযুক্ত ডা. রায়হান শরীফ মেডিকেলের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক। 
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক