শিক্ষার্থীকে গুলির অভিযোগ: মেডিকেল শিক্ষক আটক
মেডিভয়েস রিপোর্ট: সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করা মেডিকেলের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরিফকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে কলেজ থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান।
জানতে চাইলে তিনি বলেন, ওই শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও তার অস্ত্রটি বৈধ নাকি অবৈধ তা যাচাই করা হচ্ছে। ইতিমধ্যে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি আরও বলেন, আহত ওই শিক্ষার্থীর ডান ঊরুতে গুলি লেগেছে।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নেওয়া হয়েছে। তিনি যে পিস্তল দিয়ে শিক্ষার্থীকে গুলি করেছিলেন তা মূলত অবৈধ। এ কারণে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।
এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাসরুমে ভাইভা চলাকালীন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে শিক্ষক রায়হান অস্ত্র বের করে গুলি চালান। গুলিটি কলেজের ফরেনসিক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তমালের পায়ে বিদ্ধ হয়।
সার্বিক পরিস্থিতি নিয়ে শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আমিরুল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘আহত শিক্ষার্থীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সে এখন শঙ্কামুক্ত। ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে এখনো আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
-
০৬ মার্চ, ২০২৪
-
০৫ মার্চ, ২০২৪
শহীদ এম মনসুর আলী মেডিকেল
গুলিতে আহত শিক্ষার্থীর সঙ্গে কথা বলছে তদন্ত কমিটি
-
০৫ মার্চ, ২০২৪
-
০৪ মার্চ, ২০২৪
-
০৪ মার্চ, ২০২৪
-
০৪ মার্চ, ২০২৪