নতুন ধরনের সংক্রমণ রোধ
যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন শুরু
মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধে যুক্তরাজ্য থেকে ফেরত যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম চালুর প্রথম দিনে ১১ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা. নাজিবুল হক এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নববর্ষের প্রথম দিনে যুক্তরাজ্য থেকে আগত কাতার এয়ারলাইন্সের (কিউআর৬৪০) ও এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) ফ্লাইটে ১১ যাত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। পূর্ব ঘোষণা অনুযায়ী তাদেরকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
তিনি আরও বলেন, দুটি ফ্লাইটে ফেরত যাত্রীদের আপাতত আশকোনা হাজক্যাম্পের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে যাওয়ার পর যাত্রীদের কেউ যদি সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে না থেকে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে থাকতে চান, সে ব্যবস্থাও করা হবে।
সরকার নির্ধারিত হোটেলগুলো হলো- রাজধানীর বনানীর অমনি রেসিডেন্স, নিকুঞ্জ দুইয়ের বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া, হোটেল গ্রেস-২১, উত্তরা সেক্টর এক এর হোটেল এফোর্ড ইন, সেক্টর নয় এর হোয়াইট প্যালেস হোটেল, সেক্টর তিন এর মেরিনো রয়েল হোটেল এবং মেমেন্টো হোটেল।
-
০৩ ডিসেম্বর, ২০২১
-
০৫ এপ্রিল, ২০২১
-
১৭ মার্চ, ২০২১
-
০২ ফেব্রুয়ারী, ২০২১
-
০১ জানুয়ারী, ২০২১
নতুন ধরনের সংক্রমণ রোধ
যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন শুরু
-
৩১ ডিসেম্বর, ২০২০
-
২৯ ডিসেম্বর, ২০২০
-
১৫ ডিসেম্বর, ২০২০
-
০২ নভেম্বর, ২০২০
-
০১ নভেম্বর, ২০২০
করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবিলা
বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী