০৫ এপ্রিল, ২০২১ ১২:০৫ পিএম

বিমানবন্দরে কোয়ারেন্টাইনবিরোধী বিক্ষোভ

বিমানবন্দরে কোয়ারেন্টাইনবিরোধী বিক্ষোভ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোয়ারেন্টাইন বিরোধী বিক্ষোভ করেছে লেবানন ফেরত ২৭৮ জন যাত্রী ও তাদের স্বজনরা। এ সময় কোয়ারেন্টাইন বিরোধী নানা স্লোগানে বিমানবন্দর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। 

আজ সোমবার (৫ এপ্রিল) স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে তাঁরা বিমানবন্দরে অবতারণ করলে এ পরিস্থিতির তৈরি হয়। 

সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞার মধ্যেই বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে লেবাবন থেকে দেশে ফিরেছেন ২৭৮ জন বাংলাদেশি। নিয়ম অনুযায়ী তাঁদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে নেওয়ার কথা। তবে তাদের স্বজনরা এতে বাধা প্রদান করেন। তারা বিমানবন্দরে কোয়ারেন্টাইন বিরোধী বিক্ষোভ শুরু করেন। এ সময় টার্মিনাল থেকে যাত্রীরা বিক্ষোভে অংশ নেন। 

যাত্রীর স্বজনরা বিমানবন্দরের এক নম্বর আগমনী টার্মিনালের গেট ধরে টানাটানি শুরু করেন। তাঁরা কোয়ারেন্টাইন বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। অন্যদিকে যাত্রীরাও কোয়ারেন্টিনে যাবেন না বলে চিৎকার করেন।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইউরোপ ও লেবাননসহ ১২ দেশ থেকে যাত্রী পরিবহনের উপর ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ অবস্থায় রাতে লেবানন থেকে আসায় ফ্লাইটটি নামতে দেওয়া হয়নি। পরে দূতাবাসের উদ্যোগে মানবিক বিবেচনায় ফ্লাইটটি অবতরণ করতে দেওয়া হয়।

এর আগে লেবাননের রাজধানী বৈরুতের রফিক হারিরি এয়ারপোর্ট থেকে ২৭৮ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করে। 

প্রসঙ্গত, বৈশ্বিক মাহামারী করোনাভাইরাস পরিস্থিতি পরিস্থিতি বিবেচনায় গত ৩১ মার্চ যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সকল দেশ ও আরও ১২টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

ইউরোপ ছাড়া দেশগুলো হলো, আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক