লকডাউনে দোকান খোলার দাবিতে নিউমার্কেটে বিক্ষোভ
মেডিভয়েস রিপোর্ট: লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে গাউছিয়া, হকার্স মার্কেট, এলিফ্যান্ট রোডসহ মিরপুর রোডের ব্যবসায়ীরা। এসময় বিক্ষোভকারীরা ‘লকডাউন মানি না’, ‘দোকানপাট খুলবো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আজ সোমবার (৫ এপ্রিল) সকাল ১১টায় বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা মিছিল নিয়ে রাস্তায় জড়ো হয়।
ব্যবসায়ীদের দাবি, গত বছর লকডাউনের কারণে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতি এখনও পুষিয়ে উঠতে পরেননি। এর মধ্যেই আবারও লকডাউন। সামনে ঈদ, তাই ঈদ উপলক্ষে দোকান খুলে দিতে হবে। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার জন্য সরকারের অনুমতি চান তাঁরা।
আন্দোলনকারীরা জানান, সামনে ঈদ আর এই ঈদেই মূলত তাঁদের ভালো ব্যবসা হয়ে থাকে। কর্মচারীদের বেতনও সেখান থেকেই আসে। সামনে রোজা আসছে ঠিক এমন একটি সময়ে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত তাঁদের আজ রাজপথে নামিয়ে এনেছে। এটা তাঁদের রুটি-রুজির প্রশ্ন বলেও জানান ব্যবসায়ীরা।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ব্যবসায়ী সমিতি ও গাউসিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল হাসান বলেন, মার্কেট খেলার জন্য তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। সরকার সীমিত পরিসরে হলেও মার্কেট খুলে দিক এটাই তাদের চাওয়া।
এর আগে গতকাল রোববারও লকডাউনের প্রতিবাদে ও দোকান খোলার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতি মোকোবিলায় আজ ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা, জরুরি সেবাদান ছাড়া সকল প্রকার গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, পাইকারি ও খুচরা পণ্য অনলাইনের মাধ্যমে বেচাকেনা করতে পারবে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪