০১ জানুয়ারী, ২০২১ ০৩:২৪ পিএম

পরিবার পরিকল্পনার পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পরিবার পরিকল্পনার পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

মেডিভয়েস রিপোর্ট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন জরি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ইস্যু করা মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পরিবার পরিকল্পনা উপপরিচালক মো. ছরওয়ার জাহান। তাঁকে ফরিদপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে।

ঢাকায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে উপপরিচালক পদে কর্মরত মির্জা কামরুন নাহারকে একই প্রতিষ্ঠানে উপপরিচালক (লিভ রিজার্ভ) হিসেবে প্রশাসন ইউনিটে সংযুক্ত করা হয়েছে। 

মৌলভীবাজারের কুলাউড়ার উপপরিচালক মধুসুদন পাল চৌধুরীকে একই পদে শেরপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বদলি করা হয়েছে। রংপুরের মিঠাপুকুরের উপপরিচালক এ কে এম  রেজাউল করিমকে একই পদে পাবনা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বদলি করা হয়েছে।

এছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক (লিভ রিজার্ভ) ডা. তৃপ্তি বালাকে অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার (সাপোর্ট সার্ভিসেস এন্ড কোর্ডিনেশন) পদে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক