কানাডায় ভ্রমণকারীদের তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কানাডায় ভ্রমণকারীদের তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন চালু হবে বলে জানিয়েছেন দেশটির ফেডারেল পরিবহন মন্ত্রী ওমর আলঘাবরা।
আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) কানাডিয়ান সংবাদ মাধ্যম সিবিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে কানাডায় আসা যাত্রীদের জন্য তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন কার্যকর করা হবে। সেইসাথে টরেন্টো, মন্ট্রিয়ল, ভ্যাঙ্কুভার এবং ক্যালগেরি এই চারটি বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান ওঠানামার জন্য নির্দিষ্ট করে দিয়েছে ফেডারেল সরকার।
ওমর আলঘাবরা বলেন, বিমানবন্দরে করোনা পরীক্ষা এবং কোয়ারেন্টাইন বিষয়টি কীভাবে বাস্তবায়িত হবে সেটি হেলথ কানাডা দেখভাল করছে। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করছে।
তিনি বলেন, কোয়ারেন্টিনের সিদ্ধান্তটি কবে থেকে কার্যকর হবে সেটি সুনির্দিষ্টভাবে আমার পক্ষে বলা কঠিন। কারণ এটি ঠিক করছে হেলথ কানাডা। তবে আমি যে কোনো মুহুর্তের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেব।
এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের হয়েছেন সাত লাখ ৮৩ হাজার ৫৮৯ জন। মারা গেছেন ২০ হাজার ১৩৬ জন মানুষ। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন সাত লাখ ১১ হাজার ৭০৮ জন।
ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড
চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প
ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড
চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প