১৪ জুন, ২০২৬ ০৫:২৮ পিএম

টেলিমেডিসিন গাইডলাইন বাস্তবায়নে হাইকোর্টের রুল জারি

টেলিমেডিসিন গাইডলাইন বাস্তবায়নে হাইকোর্টের রুল জারি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ২০২০ সালে প্রণয়ন করা ‘টেলিমেডিসিন গাইডলাইন’ প্রতিটি জেলা ও উপজেলায় বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।

আজ রোববার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন রিট আবেদনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার শেখ আবু মুসা মোহাম্মদ আরিফ। একটি প্রতিষ্ঠান ও চার চিকিৎসক এ বিষয়ে রিট করেন।

আবেদনের পক্ষের আইনজীবী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, ফার্মেসি কাউন্সিলের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, ৬৪ জেলা প্রশাসক, ৬৪ জেলা সিভিল সার্জন ও ৬৪ জেলা ড্রাগ সুপারিনটেন্ডেন্টকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী হিসেবে ব্যারিস্টার আরিফ ছাড়াও ছিলেন আইনজীবী মো. আব্দুস সালাম রিংকু, মো. তানভীর হাসান রিয়াদ ও আব্দুর রশীদ চৌধুরী।

রিটকারীরা হলেন— বিপিডিএ হেলথ এডুকেশন ট্রেনিং অ্যান্ড টেকনোলজি লিমিটেডের পক্ষে চেয়ারম্যান মো. রাকিবুল ইসলাম এবং চিকিৎসক মো. তাওহিদুল ইসলাম, মো. মুরাদুন্নবী, শামীমা আক্তার ও মান্না চক্রবর্তী মুন।

ব্যারিস্টার আরিফ জানান, গত ৭ জুন হাইকোর্ট এ রুল জারি করা হয়েছে। টেলিমেডিসিন গাইডলাইন বাস্তবায়ন হলে অপচিকিৎসা এবং যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ হবে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক