স্বাস্থ্যখাতের জরাজীর্ণ ভবন অপসারণে কমিটি গঠন
মেডিভয়েস রিপোর্ট: গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন স্বাস্থ্য সেবা বিভাগের জরাজীর্ণ ও অকেজো ভবন অপসারণের লক্ষ্যে ছয় সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সেবা বিভাগের নির্মাণ অধিশাখার উপসচিব মুহাম্মদ শাহাদত খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জরাজীর্ণ ও অকেজো স্বাস্থ্য স্থাপনা, পুরাতন ভবন বিক্রয় ও অপসারণের লক্ষ্যে কমিটি গঠন করা হলো।
নির্দেশনা অনুযায়ী, ছয় সদস্যের ওই কমিটিতে সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধানকে আহ্বায়ক ও স্থানীয় সরকার প্রকৌশল বা শিক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধিকে সদস্যসচিব করা হয়েছে।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, জেলা সিভিল সার্জনের একজন প্রতিনিধি ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একজন প্রতিনিধি।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, ছয় সদস্যের ওই কমিটি ভবন ব্যবহার অনুপযোগী সংক্রান্ত প্রত্যয়নপত্র প্রদান করাসহ ভবনের মূল্য নির্ধারণ করবে।
এছাড়া কমিটির আহ্বায়ক বিদ্যমান পুরাতন ভবন অপসারনের লক্ষ্যে সংশ্লিষ্ট কাগজপত্রাদি ও কমিটির সিদ্ধান্ত অনুমোদনের জন্য এ বিভাগে প্রস্তাব প্রেরণ করবে। এ বিভাগের অনুমোদনক্রমে কমিটি স্থাপনা ভাঙ্গা ও অপসারণের পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২৬ জুন, ২০২৬
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
-
২৫ জুন, ২০২৬
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
-
১৬ মে, ২০২৬