০২ ফেব্রুয়ারী, ২০২১ ০২:৩১ পিএম

এএমসির মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

এএমসির মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) অপারেশনাল প্লানের অধীনে জনবল নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১ ফেব্রুয়ারি) অধিদপ্তরের এএমসির লাইন ডিরেক্টর ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) অপারেশনাল প্লানের অধীনে জনবল (১-১০ গ্রেড) নিয়োগের নিমিত্ত ইতোপূর্বে স্থগিত মৌখিক পরীক্ষাসমূহ সংযুক্ত তালিকায় বর্ণিত সময়সূচি অনুযায়ী আগামী ৬ ফেব্রুয়ারি হতে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল নয়টায় মহাখালী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে অনুষ্ঠিত হবে।’

কর্তৃপক্ষ মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও  সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মৌখিক পরীক্ষা
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক