১৪ ডিসেম্বর, ২০২৩ ১০:৩৩ এএম

সুপার স্পেশালাইজড হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স নিয়োগে ভাইভা ১৮ ডিসেম্বর

সুপার স্পেশালাইজড হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স নিয়োগে ভাইভা ১৮ ডিসেম্বর
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। গত ১২ ডিসেম্বর এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 

সুপার স্পেশালাইজড হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স নিয়োগে গত ১৭ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সর্বমোট ৬৮৪ জন নার্স নির্বাচিত হন।

বিজ্ঞপ্তিতে সময় ও রোল নম্বর অনুযায়ী নির্ধারিত স্থানে প্রার্থীদের যথাসময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো—

১. লিখিত পরীক্ষার মূল প্রবেশপত্র;
২. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ;
৩. বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ
৪. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ
৫. চাকরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র
৬. 'মুক্তিযোদ্ধা পোষ্য' প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত সনদপত্র (বয়স প্রমাণের জন্য) ও
৭. অভিজ্ঞতা ও ট্রেনিং এর সনদ (যদি থাকে)।

উপরোক্ত সকল সনদপত্রের ১ সেট ফটোকপি ও ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) মৌখিক পরীক্ষা শুরু হওয়ার আগে জমা দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক