০২ নভেম্বর, ২০২০ ১১:৫৮ এএম

সেলফ কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

সেলফ কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসুস। ছবি: এবিসি নিউজ।

মেডিভয়েস ডেস্ক: করোনা পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে আসায় সেলফ কোয়ারেন্টাইনে গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসুস। রোববার (২ নভেম্বর) এক টুইট বার্তায় সংস্থাটির পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিসি নিউজের খবরে বলা হয়েছে, সম্প্রতি করোনা পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে আসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক। এর পর থেকে তিনি সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে অতিরিক্ত সতর্কতা হিসেবে বাড়িতে থেকেই নিজের সব দায়িত্ব পালন করছেন তিনি। 

ড. তেদ্রোস আধানম জানিয়েছেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো আছে। দেহে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক বলেন, ‘স্বাস্থ্যগত সব বিধি-নিষেধ মেনে চলাটা আমাদের সবার জন্যই খুব জরুরি। এর মাধ্যমে আমরা কোভিড-১৯ সংক্রমণ, ভাইরাসের বিস্তার রোধ এবং স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করতে পারবো।’

করোনা মহামারির শুরু থেকেই এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিশ্বকে বারবার সতর্ক করে আসছেন তিনি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যান্য কর্মকর্তারা। করোনা মহামারি শুরুর পর থেকেই এই ভাইরাস নিয়ন্ত্রণ এবং ভ্যাকসিন আবিষ্কারে বিভিন্ন দেশের সরকার এবং বিজ্ঞানীদের সঙ্গে কাজ করে যাচ্ছেন তেদ্রোস আধানম। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও