২৪ ডিসেম্বর, ২০২০ ০৭:৩১ পিএম

করোনায় আক্রান্ত সিআইডিসি অধ্যক্ষ

করোনায় আক্রান্ত সিআইডিসি অধ্যক্ষ
অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের (সিআইডিসি) অধ্যক্ষ বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তাঁর করোনা পজিটিভ হয়। তিনি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কলেজ সূত্রে জানা গেছে, দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর গত এপ্রিলের শুরু থেকে থেকেই সিআইডিসি, সিআইডিসিএইচ, সিআইএমসি, সিআইএমসিএইচ, নার্সিং ইনস্টিটিউট, নার্সিং কলেজ এই ছয়টি প্রতিষ্ঠানকে অত্যন্ত সাহসিকতা ও বিচক্ষণতার সাথে নেতৃত্ব দিয়ে এসেছেন  সিআইডিসি ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ। এ সময়ে এসব প্রতিষ্ঠানের অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়ে উঠেছেন। 

দীর্ঘ দিন ধরে এ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সাহস দিয়ে যাওয়া অধ্যাপক ডা. মুসলিম উদ্দিনের দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া চাওয়া হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত