সস্ত্রীক করোনায় আক্রান্ত হুইপ আল মাহমুদ স্বপন
মেডিভয়েস রিপোর্ট: সস্ত্রীক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ (আক্কেলপুর-আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বৃহস্পতিবার রাতে করোনার পরীক্ষার ফলাফেলে তাঁর দেহে করোনা শনাক্ত হয়।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
সাংসদের ব্যক্তিগত সহকারী এবিএম ইমরুল হাসান সৈকত জানান, করোনার উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করা হলে গত ৫ নভেম্বর তার স্ত্রী মেহবুবা আলমের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এ অবস্থায় তিনি নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গতকাল থেকে কিছুটা অসুস্থ বোধ করা ও দেহে জ্বর থাকায় করোনা পরীক্ষা করার জন্য সকালেই নমুনা জমা দেন। এরপর রাতে করোনা পজিটিভ রিপোর্টে তারও পজেটিভ আসে।
তাঁরা দুইজনই চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে হুইপ দম্পতির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪