১৩ নভেম্বর, ২০২০ ০৪:০৮ পিএম

করোনার ল্যাব ও অ্যান্টিবডি পরীক্ষার নীতিমালা প্রকাশ

করোনার ল্যাব ও অ্যান্টিবডি পরীক্ষার নীতিমালা প্রকাশ

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বব্যাপী করোনাভাইরাস ছিড়িয়ে পড়ার পর থেকে এ সংক্রান্ত বিভিন্ন ধরনের ল্যাব পরীক্ষা প্রচলন শুরু হয়েছে। এ অবস্থায় নিউক্লিক এসিড, র‌্যাপিড অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরীক্ষাসহ সকল ল্যাব পরীক্ষায় ‘কোভিড-১৯ ল্যাবরেটরি পরীক্ষা সংক্রান্ত নীতিমালা- ২০২০’ প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, করোনা সংক্রমণের পর থেকে পথিবীর বিভিন্ন দেশে অনেক ধরনের টেস্ট পরীক্ষামূলকভাবে উদ্ভাবনের চেষ্টা করা হয়। এর মধ্যে নিউক্লিক এসিড টেস্ট এখন পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যান্টিজেনভিত্তিক টেস্টের একটি নীতিমালা প্রকাশ করেছে। এছাড়াও সারা পৃথিবীতে সেরো-সার্ভাইলেন্স বা কোভিডোত্তর অ্যান্টিবডি পরীক্ষার জন্য বিভিন্ন রকম অ্যান্টিবডি টেস্ট কিট ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশে কোভিড-১৯ শনাক্তকরণে নিউক্লিক এসিড টেস্ট (পিসিআর এবং জিন এক্সপার্ট), র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং সেরো-সার্ভাইলেওন্সের জন্য অ্যান্টিবডি টেস্ট পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। বাংলাদেশে কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব, ল্যাবরেটরির সক্ষমতা ও অন্যান্য অবস্থা বিবেচনাপূর্বক নিউক্লিক এসিড টেস্ট, র্যাপিড এন্টিজেন টেস্ট ও এন্টিবডি টেস্ট পরীক্ষার জন্য নীতিমালা প্রণয়ন করা হলো।

ল্যাব পরীক্ষা সংক্রান্ত নীতিমালার আওতায় বলা হয়, এ নীতিমালা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠানকে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য সেবা বিভাগ কোভিড-১৯ ল্যাবরেটরি পরীক্ষার অনুমোদন দিয়েছে ও ভবিষ্যতে অনুমোদন দেওয়া হবে সে সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

এতে আরও বলা হয়, করোনার শনাক্তকরণের জন্য ব্যবহৃত বিভিন্ন ল্যাবের পরীক্ষাগুলো গুণগত মান নিশ্চিত করতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) রেফারেন্স ল্যাবরেটরি হিসেবে কাজ করবে। নির্দিষ্ট সময় পর পর রেফারেন্স ল্যাবরেটরীর পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক নমুনা রেফারেন্স ল্যাবরেটরিতে পুনরায় পরীক্ষা করে পরীক্ষার মান যাচাই করতে হবে।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রয়োজন সাপেক্ষ এ নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন ও বিয়োজন করতে পারবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

►নীতিমালাটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক