করোনা ভ্যাকসিনকে রাজনৈতিক ইস্যু বানানো হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশে বেশ কয়েকটি করোনাভাইরাস ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে আলোচনা চলছে। এ অবস্থায় চীন ও ভারতের ভ্যাকসিন ট্রায়ালকে একটি বিশেষ মহল রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্ঠা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ শনিবার (৮ আগস্ট) সকালে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মোমেন বলেন, করোনার ভ্যাকসিনের ট্রায়ালের বিষয়টি সম্পূর্ণভাবে গবেষণার বিষয়। এ নিয়ে একটি বিশেষ মহল রাজনীতি করার চেষ্ঠা করছে। দেশের মানুষের জন্য কোন ভ্যাকসিন ব্যবহার করলে ভালো হবে সেটা নিয়ে সরকার চিন্তা করবে। এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়, এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব বেশি ভূমিকা নেই।
চীন ও ভারতের করোনা ভ্যাকসিনের ট্রায়ালের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতা কোন দিকে যাবে? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করেন, তারা এর মূল দায়িত্বে রয়েছে। আমি যেটা শুনেছি চায়না একটি কোম্পানি যারা বিভিন্ন দেশে এ ধরনের গবেষণা করে। আমাদের দেশের আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) ২৮টি দেশের প্রতিষ্ঠান। যারা কলেরা নিয়ে গবেষণা করে। তাদের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘করোনা ভ্যাকসিনের জন্য ভারত ও পাকিস্তান অক্সফোর্ডের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ট্রায়াল করছে। আমরা এখনও এ বিষয়ে কারও সঙ্গে সহযোগিতা চুক্তি করিনি। যেখানে পাওয়া যায় তাদের সঙ্গে আমাদের সহযোগিতা চুক্তি করা উচিত। যেনো সস্তায় শিগগিরই আমরা ভ্যাকসিন পেতে পারি। আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটি উদ্যোগ নিয়েছি। যার মাধ্যমে যার যার দরকার তাদের দ্রুত ভ্যাকসিন দেওয়া যাবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা তার সাথেই চুক্তি করব। আমরা চাই এগুলো দ্রুত হোক।’
এ সময় বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার জন্য তার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন ড. আব্দুল মোমেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪