২৬ জুলাই, ২০২০ ০৬:২৬ পিএম

বিএসএমএমইউতে প্রিমিয়ার সিমেন্টের ৮টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন

বিএসএমএমইউতে প্রিমিয়ার সিমেন্টের ৮টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ৮টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন দিয়েছে প্রিমিয়ার সিমেন্ট। 

আজ রোববার (২৬ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে অনুষ্ঠানিকভাবে এগুলো বিএসএমএমইউ কর্তৃক্ষের কাছে হস্তান্তর করা হয়। 

এ সময় মেশিনগুলো গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং প্রিমিয়ার সিমেন্টের পক্ষ থেকে তা হন্তান্তর করেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) তারিক কামাল। 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএসএমএমইউর প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, প্রিমিয়ার সিমেন্টের মার্কেটিং বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ফেরদৌস আমিন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট এই দুর্যোগময় মুহূর্তে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসলে সকলে সম্মিলিত প্রচেষ্টায় এই ভাইরাসটি মোকাবেলা সম্ভব হবে। তিনি ৮টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদানের জন্য প্রিমিয়াম সিমেন্ট লিমিটেডকে বিশেষভাবে ধন্যবাদ জানান। 

বিশেষ অতিথির বক্তব্যে প্রিমিয়ার সিমেন্টের সিওও তারিক কামাল বলেন, নভেল করোনাভাইরাস আক্রান্ত রোগীর জন্য (কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নেয়ার যন্ত্র) অত্যাবশ্যকীয় এই যন্ত্রটির চাহিদা ভাইরাসের প্রাদুর্ভারের পর বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এখনো রোগীর সংখ্যা ক্রমবর্ধমান হারে বেড়েই চলছে। কিন্তু প্রয়োজনের তুলনায় হাসপাতাল, শয্যা সংখ্যা এবং আইসিইউ সুবিধা অপ্রতুল্য। এ কারণে এ ধরণের মহতী কাজে প্রিমিয়াম সিমেন্ট লিমিটেড এগিয়ে এসেছে। 

তিনি আরও বলেন, বিএসএমএমইউর করোনা সেন্টারে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবাদানের জন্য কিছু করতে পেরে প্রিমিয়াম সিমেন্ট লিমিটেড নিজেদেরকে ধন্য মনে করছে। ভবিষ্যতেও এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে। 

বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত