ডা. ফয়সল ইকবালকে হত্যার হুমকি: বিএমএ সভাপতি-মহাসচিবের নিন্দা
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরীকে হত্যার হুমকির ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। আজ মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন তারা।
সংগঠনের দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কতিপয় দুর্বৃত্ত মোটর সাইকেল যোগে বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরীর চট্টগ্রামস্থ বাসার সামনে গিয়ে তাঁকে হত্যার হুমকি দেওয়ায় বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। বিএমএ নেতৃবৃন্দ অনতিবিলম্বে দোষীদেরকে শনাক্ত করে আইনের আওতায় এনে প্রকৃত ঘটনা উদঘাটন ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে।
প্রসঙ্গত, গত ১২ জুলাই সকাল দশটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য পাস করা ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও যোগদানের অনুষ্ঠান ছিল। এতে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন চট্টগ্রাম বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান। একই দিন দুইটি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা প্রদান উপলক্ষে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের চমেক হাসপাতালে আগমন উপলক্ষে পূর্বনির্ধারিত ইন্টার্ন চিকিৎসকদের অনুষ্ঠান পিছিয়ে দুপুর ১২টায় করা হয়।
এ সময় চমেক হাসপাতালের পরিচালক ও ছাত্র সংসদের নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন। তিনি হাসপাতাল চত্বর ত্যাগ করার পর পরই একদল বহিরাগত সন্ত্রাসী অতর্কিতে উপস্থিত চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও চমেকসু নেতৃবৃন্দের উপর হামলা চালায় এবং তাদের লাঞ্ছিত করে। এতে কয়েকজন চিকিৎসক ও চমেকসু সদস্য আহত হন।
এ ঘটনায় বহিরাগতরা পরবর্তীতে পাঁচলাইশ থানায় একাধিক চিকিৎসক ও চমেকসু নেতৃবৃন্দের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা দায়ের করে বলে গত ১৫ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় স্থানীয় বিএমএ। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরীকেও মিথ্যা মামলায় আসামি করার হীন প্রয়াস চালায় বহিরাগত সন্ত্রাসীরা। তবে ঘটনার দিন তিনি ব্যক্তিগত কাজে ঢাকা অবস্থান করায় তাদের এই ষড়যন্ত্র সফল হয়নি।
এরই ধারাবাহিকতায় গত শনিবার বাসার সামনে গিয়ে ডা. ফয়সল ইকবাল চৌধুরীকে হত্যার হুমকি দেওয়া হলো।
-
২৯ এপ্রিল, ২০২৬
পুরুষ সমকামী জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে
এইচআইভিতে এক বছরে ২৫৪ জনের মৃত্যু, ৪১ জেলায় নেই পরীক্ষার সুযোগ
-
২৭ নভেম্বর, ২০২৫
বিএইচআরএফ সদস্যদের সঙ্গে ওজিএসবির মতবিনিময়ে বক্তারা
‘মাতৃমৃত্যু হ্রাসের হার স্থিমিত, গতিশীলতায় মানসম্মত পদক্ষেপ জরুরি’
-
০৮ ফেব্রুয়ারী, ২০২৫
প্রস্তাবিত স্বাস্থ্য নীতিমালা সংশোধনের দাবি
টেস্ট রিপোর্টে স্বাক্ষর প্রদান অন্তর্ভুক্তি চান বায়োকেমিস্টরা
-
২০ জানুয়ারী, ২০২৫
-
২৮ অক্টোবর, ২০২৪
-
১৯ অক্টোবর, ২০২৪
-
১৫ অক্টোবর, ২০২৪
-
০৪ জুলাই, ২০২৪
-
২৪ জুন, ২০২৪