১৬ জুলাই, ২০২০ ০৮:২৬ পিএম

প্রবীণদের নমুনা বাসা থেকে সংগ্রহের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

প্রবীণদের নমুনা বাসা থেকে সংগ্রহের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

মেডিভয়েস রিপোর্ট: প্রবীণরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। আক্রান্ত হয়ে মারা যাওয়ার হারেও এগিয়ে প্রবীণরা। এই অবস্থায় প্রবীণ অর্থাৎ ৫০ বছরের বেশি বয়সী মানুষের নমুনা বাসা থেকে সংগ্রহের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। 

এতে বলা হয়, করোনাভাইরাস বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে জানানো হয় যে, প্রবীণরা করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন এবং বিভিন্ন কারণে তারা করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের স্থানে যেতে সক্ষম হচ্ছেন না। এতে প্রবীণদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে। এজন্য তাদের সহজভাবে অথবা বিশেষভাবে করোনা পরীক্ষার ব্যবস্থা করা এবং সম্ভব হলে বাড়ি থেকে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা প্রয়োজন। 

এ অবস্থায় প্রবীণদের করোনা পরীক্ষার জন্য বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরকে দ্রততর সময়ের মধ্যে আদেশ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। 

এছাড়াও করোনা পরীক্ষার ফলাফল ৭২ ঘণ্টার মধ্যে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানোর নির্দেশ দিয়ে অপর চিঠিতে বলা হয়েছে, করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া থেকে পরীক্ষার ফলাফল পাওয়া পর্যন্ত অনেক বেশি সময় লেগে যাচ্ছে। এক্ষেত্রে পরীক্ষার ফল দ্রুততম সময়ের মধ্যে আইইডিসিআরকে পাঠানোর ব্যবস্থা একান্ত প্রয়োজন।

প্রসঙ্গত, দেশে করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে প্রায় ৪৪ ভাগই ষাটোর্ধ্ব প্রবীণ। দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৪৯৬ জন মারা গেছেন। এদের মধ্যে ষাটোর্ধ্ব এক হাজার ৯৭ জন, যা মোট মৃত্যুর ৪৩ দশমিক ৯৫ ভাগ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক