১৬ জুলাই, ২০২০ ১১:২৫ পিএম

‘স্বাস্থ্যখাতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না’

‘স্বাস্থ্যখাতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না’
ফাইল ছবি।

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস মহামারীর মতো সংকটময় পরিস্থিতিতে স্বাস্থ্যখাত নিয়ে দুর্নীতিকারীদের কাউকে ক্ষমা করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলায় নিজ বাড়িতে পিতা মরহুম কর্নেল (অব.) এম এ মালেকের ২০তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘করোনা দুর্যোগের সময় মানুষের সাথে যারা প্রতারণা করে মানুষের আস্থা ভঙ্গ করে, মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলে তাদের সরকার মাফ করবে না। যে দুইটি প্রতিষ্ঠান প্রতারণা করেছেন তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তারা যে অন্যায় করেছে তার শাস্তি অবশ্যই তারা পাবে।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস একটি নতুন দুর্যোগ। এ সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। এই স্বল্প সময়ে দেশে ৭৫টি করোনাভাইরাস পরীক্ষার ল্যাব নির্মাণ করা হয়েছে। আমাদের স্বাস্থ্য সেবা অন্যান্য অনেক দেশের চেয়ে ভালো। আপনার দেখেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে। তারপরও কিছু ব্যক্তি সমালোচনা করছেন। তাদের কাজই হলো সমালোচনা করা। তারা ভালো কাজেরও সমালোচনা করে। এসব সমালোচনাকে ভয় পাওয়ার কারণ নেই।’

এ সময় সামাজিক দূরত্ব মেনে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক