দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সরকার সীমিত পরিসরে সকল সরকারি ও বেসরকারি অফিস আগামী ৩ আগষ্ট পর্যন্ত খোলা রাখার সিন্ধান্ত নিয়েছে। এ সময় দোকানপাট খোলা রাখার সময় আরও তিনি ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, দেশে যেভাবে সীমিত পরিসরে অর্থনৈতিক কর্মকাণ্ড চলছে আগামী ৩ আগস্ট পর্যন্ত সেভাবেই চলবে। এ বিষয়ে মানুষকে সচেতন করতে স্বাস্থ্যসেবা বিভাগ এবং তথ্য মন্ত্রণালয় প্রচার-প্রচারণা চালাবে।
দোকানপাট ও শপিং মলের বিষয়ে তিনি বলেন, সার্বিক দিক বিবেচনা করে দোকানপাট খোলা রাখার সময় আরও তিন ঘণ্টা বাড়ানো হয়েছে। এসব বিষয়ে আদেশ জারি করা হবে। সেখানে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে।
প্রসঙ্গত, করোনা মহামারীর মধ্যে দেশের অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার স্বার্থে টানা ৬৬ দিন সাধারণ ছুটি শেষে সবকিছু সীমিত পরিসরে খুলে দেয়া সরকার। এক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাসহ বেশকিছু নির্দেশনা দেওয়া হয়। এরমধ্যে দোকানপাট খোলা রাখার সময় দেয়া হয় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু এবার এই সময় আরও তিন ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪