২৩ জুন, ২০২০ ০৭:৩৬ পিএম

৩৫০০ টাকায় আইসিডিডিআর’বিতে করোনা পরীক্ষা

৩৫০০ টাকায় আইসিডিডিআর’বিতে করোনা পরীক্ষা

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ৩ হাজার ৫০০ টাকার বিনিময়ে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআর’বি) তে করোনা পরীক্ষা করতে পারবেন সন্দেহভাজন করোনা রোগীরা। এর জন্য তাদের অনলাইনে নিবন্ধন করতে হবে। 

প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনে তারা সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে সন্দেহভাজন করোনা রোগীদের গলা ও নাকের গভীর থেকে নমুনা সংগ্রহ ও আরটি-পিসিআর ল্যাবে করোনা শানাক্তকরণ পরীক্ষা করবেন। তবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে এই পরীক্ষা করার সুযোগ রয়েছে বলেও জানিয়েছে তারা।

প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার রিপোর্ট দেওয়া হবে। চিকিৎসকের নির্দেশনা থাকলে অথবা আইসিডিডিআর’বি-তে করোনা পরীক্ষা করাতে চাইলে আগ্রহীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধন ফর্ম পূরণের মাধ্যমে নির্দিষ্ট ফি প্রদান করে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে বলা হয়েছে। নিবন্ধন ফি-র টাকা ক্রেডিট কার্ড, ডেবিড কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর থেকে তা ক্রমেই বেড়ে চলছে। এখন পর্যন্ত দেশে ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছেন এক হাজার ৫৪৫ জন। তবে সুস্থ হয়েছেন ৪৭ হাজারেরও অধিক মানুষ। 

প্রথমিক অবস্থায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনা পরীক্ষা করলেও সংক্রমাণ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ৬৫টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে টাকার বিনিময়ে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানও পরীক্ষা করছে।

►নিবন্ধনের জন্য ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক