মেক্সিকোয় জমজ নবজাতকের দেহে করোনা শনাক্ত
মেডিভয়েস ডেস্ক: মেক্সিকোতে তিন জমজ নবজাতকের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে৷ এ ঘটনাকে বিরল আখ্যা দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ৷
মঙ্গলবার (২৩ জুন) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গর্ভাবস্থায় মায়ের দেহ থেকে সন্তানে ভাইরাসের সংক্রমণ হয়েছে কিনা বিষয়টি অনুসন্ধান করছেন বিশেষজ্ঞরা৷
১৭ জুন মেক্সিকোর সান লুইসে জন্ম নেয়া তিন নবজাতকের দুইজন ছেলে ও একজন মেয়ে৷ জন্মের পর করোনা পরীক্ষায় তারা সবাই করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন৷ তাদের দুইজনের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও এক ছেলে শিশু শ্বাসকষ্টজনিত কারণে চিকিৎসাধীন রয়েছে৷
দেশটির স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান, জমজ নবজাতকের দেহে করোনা সংক্রমণের ঘটনা বিশ্বে বিরল৷ এর কারণ অনুসন্ধান করা হচ্ছে৷
দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনিকা লিলিয়ানা রেনজেল মার্টিনেজ বলেন, নবজাতকদের সবাই প্রসবকালীন করোনা সংক্রমণ প্রায় অসম্ভব৷ তাই বিষয়টি খেতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এ বছরের ২৮ ফেব্রুয়ারী মেক্সিকোতে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়৷ এখন পর্যন্ত দেশটিতে মোট ১ লাখ ৮৫ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২২ হাজার পাঁচশত জনের৷
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
পরিবার ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নিপসমের দুই গবেষণা
যৌথ সিদ্ধান্ত গ্রহণ দাম্পত্য সম্পর্ক বাড়ায়, প্রাথমিক স্বাস্থ্যসেবায় সুশাসনের ঘাটতি

জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত