জামিন পেয়েছেন চিকিৎসক জোবায়ের আহমেদ
মেডিভয়েস রিপোর্ট: সিলেটের বিয়ানীবাজারে রোগীর দায়ের করা যৌন হয়রানির মামলায় আটক ডা. জোবায়ের আহমেদ জামিন পেয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) ডা. জোবায়েরের ফেসবুক আইডি থেকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তার ছোটবোন আনজুমা সীমা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভাইয়ার জামিন মঞ্জুর হয়েছে। আপনারা সবাই প্রথম থেকে পাশে ছিলেন এবং নিরলসভাবে কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের প্রথম থেকে সাপোর্ট দিয়ে গেছেন।’
এ সময় ডা. জোবায়েরের পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
এর আগে গত ১৬ জুন সোমবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে নারী রোগীকে যৌন হয়রানির মামলায় ডা. জোবায়ের আহমেদকে গ্রেফতার করে পুলিশ। পরদিন মঙ্গলবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
এ ঘটনাকে শুরু থেকেই বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করে আসছিলেন ডা. জোবায়ের আহমেদের পরিবার ও বন্ধু-স্বজনেরা। সারা দেশে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে নানা কর্মসূচি পালন করা হয়।
-
২৮ নভেম্বর, ২০২০
-
২৩ জুন, ২০২০