করোনায় সীমিত পরিসরে হজ আয়োজন করবে সৌদি আরব
মেডিভয়েস ডেস্ক: মহামারী করোনাভাইরাসের জন্য উদ্ভূত পরিস্থিতিতে এবার সীমিত পরিসরে অল্পসংখ্যক মানুষের অংশগ্রহণে হজের আয়োজন করা হবে বলে জানিয়েছে সৌদি আরব। যারা ইতোমধ্যে দেশটিতে অবস্থান করছেন শুধুমাত্র তাদের মধ্যকার সীমিত সংখ্যক মানুষ এবারের হজে অংশগ্রহণ করতে পারবেন।
সোমবার (২২ জুন) সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়েছে বলে জনিয়েছে দ্য ইসলামিক ইনফরমেশন নামের একটি আন্তর্জাতিক ওয়েবসাইটে। সৌদি সরকারের ‘হারামাইন শরীফাইনের’ নামক অফিসিয়াল টুইটার পেজ এ তথ্য নিশ্চিত করেছে।
সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে দেশটির হজ বিষয়ক মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলা হয়, ‘এই বছরও হজের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সৌদিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা সীমিত সংখ্যায় এবারের হজে অংশ নেওয়ার সুুযোগ পাবেন।’
মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমিত মানুষের সংখ্যা বৃদ্ধি, এখনও কোনো ভ্যাকসিন তৈরি না হওয়া এবং বিভিন্ন দেশ থেকে আগত বিশালসংখ্যক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই সমাবেশে সামাজিক দূরত্ববিধি পালনের সুযোগ না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনাভাইরাসের কারণে ৯০ বছরের ইতিহাসে এবারই প্রথম হজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেই শঙ্কাই বাস্তবে পরিণত হলো। একবারে বন্ধ না হলেও নির্দিষ্ট মুসুল্লি ছাড়া অংশ নিতে পারছেনা বিভিন্ন দেশের মুসুল্লিরা। প্রতি বছর হজে প্রায় ২৫ লাখ মুসুল্লি অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯১ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ৭২ হাজার ৫৩৯জন। তবে সাড়ে ৪৬ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী