‘যুক্ত হচ্ছে ১ লাখ কিট, দ্রুতই বৃদ্ধি পাবে নমুনা পরীক্ষা’
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় নতুন কিট চলে এসেছে। এখন আর নমুনা পরীক্ষা নিয়ে কোনো সমস্যা হবে না বলেন জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
তিনি বলেন, ৯২ হাজার কিট এরই মধ্যেই চলে এসেছে। আরও ১০ হাজার কিট খুব শিগগিরই পৌঁছে যাবে। আশা করি, নমুনা পরীক্ষা খুব দ্রুতই আরও বৃদ্ধি পাবে।
২৩ জুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।
অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, ‘২২ জুন রাতে আমাদের কাছে ৪২ হাজার কিট এসে পৌঁছেছে। ২৩ জুন আরও ৫০ হাজার কিট স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) এসে পৌঁছে। আরও ১০ হাজার কিট বিমানবন্দর থেকে ছাড়া পেয়েছে। সেগুলোও খুব দ্রুত আমাদের কাছে পৌঁছে যাবে। নমুনা পরীক্ষা নিয়ে তাই কোনো সমস্যা হবে না। আশা করি, নমুনা পরীক্ষা খুব দ্রুত বৃদ্ধি পাবে।’
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪