মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি না মানলে লাখ টাকা জরিমানা: স্বাস্থ্য অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বাড়ির বাইরে চলাচলরত ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মনে চলতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। কোনো ব্যক্তি এটি অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইন-২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে অধিদপ্তর।
শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত অধিদপ্তরের এক ঘোষণায় এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, মাস্ক না পরে বা অন্যান্য স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাচল করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা করা যাবে। তবে ওই ঘোষণায় আইনটি জেলা প্রশাসক ও যথাযথ কর্তৃপক্ষকে সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ ৬ মে একটি নির্দেশনা জারি করে। সেই নির্দেশনায় এই পরিবর্তনগুলো যুক্ত করা হয়েছে।
৩০ মের ঘোষণায় বলা হয়েছে, আইন অমান্যকারীদে সংক্রমণ আইনের ২৪ (১,২), ২৫(১ এর ক,খ) এবং ২৫ (২) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক বা যথাযথ কর্তৃপক্ষ যদি মনে করেন, সংক্রমণ আইনের ২৪ (১, ২) ধারায় অপরাধ সংঘটন করলে সর্বোচ্চ সাজা ছয় মাসের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা করতে পারবেন।
এছাড়া নির্দেশনায় রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত অতিপ্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪