‘সরকারি অফিসগুলোতে ২৫ ভাগের বেশি কর্মকর্তার উপস্থিতি নয়’
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসহ সরকারি অফিসগুলোতে ২৫ ভাগের বেশি কর্মকর্তা উপস্থিত হতে পারবেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ সোমবার (১ জুন) দুপুরে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে ভিডিওকলে যুক্ত হয়ে এ কথা জানান তিনি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞাসহ স্বল্প পরিসরের সরকারি অফিস খোলা হয়েছে। অনেক বেসরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ ছিল। ১৮টি মন্ত্রণালয় স্বল্পপরিসরে এতদিন চালু ছিল। রোববার প্রথম কর্ম দিবসে সচিবালয়ের চিত্র হলো, যেভাবে বলা হয়েছিল সে অনুযায়ী বয়স্ক কর্মকর্তা, অসুস্থ এবং সন্তানসম্ভবা নারী কর্মকর্তারা আসেননি ।
প্রতিমন্ত্রী আরও বলেন, অনেক মন্ত্রণালয় অত্যন্ত কম সংখ্যক কর্মকর্তা নিয়ে কাজ শুরু করেছে। যেসব কর্মকর্তা বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন, তাদের আসতে বারণ করা হয়েছিল, ফলে তারা আসেননি। তিনি বলেন, ‘যারা একটু দূরে থাকে যারা ঝুঁকিপূর্ণ এলাকায় থাকে আমরা তাদের আমরা শনাক্ত করেছি।’
এছাড়া দর্শনার্থী যাতে সচিবালয়ে প্রবেশ করতে না পারে এ জন্য এই ১৫ দিনে কোনো পাস ইস্যু করা হবে না বলেও জানান তিনি।
ফরহাদ হোসেন বলেন, ‘মন্ত্রণালয়গুলোকে জানিয়ে দেয়া হয়েছে, অত্যাবশ্যকীয় যে কাজগুলো আছে এখন আমরা সেই কাজগুলো করতে চাই। সেক্ষেত্রে চার ভাগের এক ভাগ (২৫ শতাংশ) বা পাঁচ ভাগের এক ভাগ (২০ শতাংশ) কর্মকর্তা উপস্থিত থাকবেন। যারা অসুস্থ আছেন, তারা ঘরে বসে অনলাইনে কাজ করবেন তারা অফিসে আসবেন না, এভাবে সাজানো হয়েছে, যাতে কেউ এখানে সংক্রমিত না হন।
করানোর সংক্রমণ এখন সর্বোচ্চ একটি অবস্থায় আছে জানিয়ে ফরহাদে হোসেন বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে আমাদের কাজগুলো করতে হবে। প্রথম দিন আমরা দেখলাম আমাদের অবজারভেশনে কিছু ত্রুটি পেয়েছি।’
মার্চ মাসের শুরুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম ধরা পড়ে। এর পর শুরুর দিকে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা অল্প হলে ক্রমেই তা বাড়তে থাকে। পরিস্থিতি অবনতির দিকে যেতে থাকলে গত ২৬ মার্চ থেকে চার এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী গত শনিবার (৩০ মে) টানা ৬৬ দিনের এ ছুটি শেষ হয়।
বিভিন্ন শর্তপালন ও নির্দেশনা মানা সাপেক্ষে গতকাল রোববার (৩১ মে) থেকে আগামী ১৫ জুন পর্যন্ত অফিস খুলে দিয়েছে সরকার।
-
১৫ ফেব্রুয়ারী, ২০২২
-
১২ ফেব্রুয়ারী, ২০২২
-
০৪ ফেব্রুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
৩১ ডিসেম্বর, ২০২১
-
১৩ ডিসেম্বর, ২০২১
-
১৪ অক্টোবর, ২০২১
-
১৯ সেপ্টেম্বর, ২০২১
-
০২ অগাস্ট, ২০২১