২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৫ পিএম
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি

দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫

দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটে কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলার ঘটনা উঠেছে। এ ঘটনায় ইন্টার্নসহ পাঁচজন চিকিৎসক আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) হাসপাতালের মেডিসিন ব্লু ইউনিটে এ ঘটনা ঘটে।

চিকিৎসকদের অভিযোগ, একজন রোগীর লোক চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় ওই ব্যক্তি নিজেকে পুলিশ বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা চালান। তার সঙ্গে যোগ দেন আরেকজন স্বজন।

খবর পেয়ে সাহায্যে এগিয়ে আসেন অন্যান্য চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। চিকিৎসকদের অভিযোগ, পরবর্তীতে তাদের উপস্থিতিতেও পুনরায় হামলার ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদ ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে হাসপাতাল পরিচালকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, রোগীর সঙ্গে নির্ধারিত সংখ্যার বেশি অ্যাটেনডেন্টের প্রবেশ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত প্রশিক্ষিত আনসার ও পুলিশ সদস্য মোতায়েন, হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজড সার্কিট ক্লোজড-সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ও জরুরি সাইরেন ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি জানানো হয়।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

এদিকে হামলার ঘটনার প্রতিবাদে আগামী ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এ ব্যাপারে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. মেহেদী হাসান মেডিভয়েসকে জানান, দাবিগুলো বাস্তবায়ন নিশ্চিতে আগামী ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। এ সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে কর্মবিরতির সময়সীমা বাড়ানো হবে। সেই সঙ্গে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

চিকিৎসকদের পক্ষ থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে হাসপাতালকে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ হিসেবে নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিগ্রহ
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত