২২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫০ পিএম

সরকারি কর্মচারী হাসপাতালে ডেন্টাল সার্জন পদে বাছাই পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৪১

সরকারি কর্মচারী হাসপাতালে ডেন্টাল সার্জন পদে বাছাই পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৪১
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের ডেন্টাল সার্জন (৯ম গ্রেড) পদের বাছাই পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে ১৪১ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ ফলাফল প্রকাশিত হয়।

বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) (চলতি দায়িত্ব) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী হাসপাতালের ডেন্টাল সার্জন (৯ম গ্রেড) পদে সরাসরি নিয়োগের জন্য ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৩ জুলাই বাছাই (MCQ Type) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ১৪১ জনকে সাময়িকভাবে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হয়েছে।

বিপিএসসি জানিয়েছে, প্রকাশিত ফলে কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।

এ ছাড়া পরবর্তী সময়ে কোনো প্রার্থীর সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কোনো শর্তের উল্লেখযোগ্য ঘাটতি পাওয়া গেলে লিখিত পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত তথ্য বিপিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

►বিজ্ঞপ্তি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত