২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০৭ পিএম

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দি কলেজ সভা অনুষ্ঠিত

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দি কলেজ সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে নিজস্ব ট্রেনিং হাসপাতাল প্রতিষ্ঠাসহ একগুচ্ছ যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি)। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কলেজটির ১৯তম কাউন্সিল সভায় এসব সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

সেনাবাহিনী প্রধান ও কাউন্সিল অব দ্য কলেজের চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশের শীর্ষ সামরিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।

এতে উপস্থিত ছিলেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক (ডিজিএমএস) মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী, অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ, এএফএমসির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মাসুদুল আলম মজুমদার এবং বিইউপি ভাইস চ্যান্সেলর (ভিসি) মেজর জেনারেল মো. মাহবুব-উল আলমসহ তিন বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় শিক্ষার্থীদের ব্যবহারিক ও ক্লিনিক্যাল দক্ষতা বাড়াতে একটি স্বতন্ত্র ট্রেনিং হাসপাতাল প্রতিষ্ঠার রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি ভবিষ্যৎ চাহিদার প্রেক্ষিতে মেডিকেল ক্যাডেটের আসন সংখ্যা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে ২৯তম ব্যাচের ভর্তি কার্যক্রম, একাডেমিক ভবন ও ফিমেল ডরমেটরি সম্প্রসারণ, আর্থিক ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব রুফটপ সোলার প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে সেনাপ্রধান কলেজের বিদ্যমান ‘ক্লিনিক্যাল স্কিলস অ্যান্ড সিমুলেশন ল্যাবরেটরি’ পরিদর্শন করেন এবং আধুনিক সুযোগ-সুবিধাসহ এটি বৃহৎ পরিসরে স্থানান্তরের লক্ষ্যে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত