ভৈরবে সেনাবাহিনীর ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনী কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ১৯ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর সার্বিক ব্যবস্থাপনায় ও স্থানীয় পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে পৌর শহরের মাতৃসদন কেন্দ্রে অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ এবং চক্ষু রোগীদের জন্য চশমা প্রদান কার্যক্রম আয়োজন করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনব্যাপী চলা এ মেডিকেল ক্যাম্পে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।
চিকিৎসা ক্যাম্পে মেডিসিন, চক্ষু ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। এ সময় ৯০ জন চক্ষু রোগীকে প্রয়োজনীয় চশমা সরবরাহ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আর্ত মানবতার সেবায় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
ভৈরব উপজেলায় ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ১৯ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর সার্বিক ব্যবস্থাপনায় ও স্থানীয় পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে পৌর শহরের
-
০৫ সেপ্টেম্বর, ২০২৫
-
০২ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৬ অক্টোবর, ২০২৪
-
১১ অক্টোবর, ২০২৪
-
০৫ অগাস্ট, ২০২৪
-
২২ মে, ২০২৪
-
০৯ জুলাই, ২০২৩
-
২১ ফেব্রুয়ারী, ২০২৩
-
২৫ ডিসেম্বর, ২০২২