৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত, ফলাফল ২১ জুলাই
মেডিভয়েস রিপোর্ট: তিন হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে আয়োজিত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) ঢাকার ২০টি কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১২টায় এ পরীক্ষা শেষ হয়। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষার ফলাফল আগামী ২১ জুলাই প্রকাশ করা হবে।
জানা গেছে, তিন হাজার চিকিৎসক নিয়োগের জন্য আয়োজিত এ পরীক্ষা অংশ নিতে আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ জন। সে হিসাবে প্রতিটি শূন্য আসনে প্রায় ১৪ জন প্রার্থীর লড়াই হওয়ার কথা।
এ ছাড়া ২১ জুলাই ফলাফল প্রকাশের পর দ্রুত মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছে পিএসসি। প্রতিষ্ঠানটি বলছে, আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে ২৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।
এর আগে গত ২৯ মে ৪৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ১ জুন অনলাইনে আবেদন শুরু হয়ে শেষ হয় ২৫ জুন। এরই মধ্যে ৩ জুন এক বিজ্ঞপ্তিতে ১৮ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
এনএআর/
-
০২ ফেব্রুয়ারী, ২০২৬
-
০১ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৯ ডিসেম্বর, ২০২৫
চিকিৎসক সংকটে বিপর্যস্ত গ্রামীণ স্বাস্থ্যসেবা
৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের দ্রুত গেজেট ও পদায়নের দাবি
-
২৭ নভেম্বর, ২০২৫
-
১৫ অক্টোবর, ২০২৫
-
০৬ অগাস্ট, ২০২৫
-
২৩ জুলাই, ২০২৫
-
১৮ জুলাই, ২০২৫
-
১৭ জুলাই, ২০২৫