১৫ জুলাই, ২০২৫ ০৮:১৪ পিএম

আরও সাতজনের করোনা শনাক্ত

আরও সাতজনের করোনা শনাক্ত
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে সাতজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া সাতজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগ, একজন ময়মনিসিংহ বিভাগে এবং তিনজন চট্টগ্রাম বিভাগের। তবে এ সময় কারো মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে মোট ৬৯০ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হলো।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়।

তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মোট ২৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাতটি নমুনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ২.৯৮ শতাংশ। এ নিয়ে আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ৫২ হাজার ২৩৫ জন।

এ ছাড়া চলতি বছরে মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্ত সাতজন। তবে এ সময় কারো মৃত্যু হয়নি।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এসআইএস/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা ভাইরাস
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক