ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭৫
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় এডিসবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭৫ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪৮ জন।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে মোট ১৫ হাজার ৫৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৪ হাজার ৩১৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আর মৃত্যু হয়েছে ৫৮ জনের।
তথ্য বলছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১২১ জনই বরিশাল বিভাগের বাসিন্দা। এর মধ্যে ৬২ জন বরগুনার বাসিন্দা।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৯ ও উত্তরে ২৮ জন আক্রান্ত হয়েছেন। সিটি কর্পোরেশনের বাইরে চট্টগ্রাম বিভাগে ৩৩, ঢাকায় ৬৭, খুলনায় ২৬, রাজশাহীতে ৫৫ এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে তিনজন করে ডেঙ্গু আক্রান্ত রয়েছেন।
এনএআর/
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬