১৫ জুলাই, ২০২৫ ০৬:১৪ পিএম

জুলাই বিপ্লবের চেতনাকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে: বিএমইউ ভিসি

জুলাই বিপ্লবের চেতনাকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে: বিএমইউ ভিসি
ছবি: সংগৃহীত

সাইদুল ইসলাম সাঈদ: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) জুলাই গণঅভ্যুত্থান মাস পালনের অংশ হিসেবে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিএমইউর শহীদ ডা. মিলন হলে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদশর্নীর উদ্ভোধক ছিলেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘জুলাই বিপ্লব আবেগের বিষয়। জুলাই বিপ্লব নিয়ে পৃথিবীর বহুদেশে পলিটিক্যাল সাইন্সে আগামী দিনে অনেক গবেষণা হবে। সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল বলেই জুলাই বিপ্লব সফল হয়েছে। কাঙ্খিত বিজয় এসেছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জুলাই বিপ্লবের চেতনাকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে। তবেই জুলাই বিপ্লব সার্থক হবে।’

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিতে হবে। নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে দেশের কথা ভাবতে হবে। তবেই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা শান্তি পারে।’

প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আমাদের চেতনার বহিঃপ্রকাশ হয়েছে। জুলাই শহীদদের রক্তের ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। তাই জুলাই শহীদদের আত্মত্যাগ যাতে বৃথা না যায় সেটা স্মরণে রাখতে হবে।’

এছাড়া আরও বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার ও ডেন্টাল অনুষদের ডীন সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্ত।

ডকুমেন্টারি প্রদর্শনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আয়েশা খাতুন, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, সহকারী প্রক্টর ডা. মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূ্ঞাঁ, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. লুঃফর রহমান, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, উপ-রেজিস্ট্রার ইয়াহিয়া খান, উপ-রেজিস্ট্রার হুমায়ুন কবীর প্রমুখ।

এসআইএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত