১৫ জুলাই, ২০২৫ ০৪:৩২ পিএম

আজও অচল ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল, শিক্ষার্থীদের মানববন্ধন

আজও অচল ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল, শিক্ষার্থীদের মানববন্ধন
জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বতন্ত্র কাউন্সিল গঠনের দাবিতে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ১৫ দিনে গড়িয়েছে। এতে অচল হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম। আজ মঙ্গলবারও (১৫ জুলাই) মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে একাত্মতা জানিয়ে লক্ষ্মীপুরের রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ (ইউনানী) ও বগুড়ার হামদর্দ ইউনানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও এতে অংশ নিয়েছেন। এ ছাড়া আন্দোলনে সংহতি জানিয়েছেন ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসক ও পেশাজীবি সংগঠনগুলোও।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ ৩৫ বছর ধরে স্বতন্ত্র আইন কাউন্সিল নিয়ে তালবাহানা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে বারবার বলা সত্ত্বেও তারা কর্ণপাত করেনি। স্বাস্থ্য অধিদপ্তরের ১৯৯৬ সালের নীতিমালা অনুসারে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আদলে পৃথক কাউন্সিল গঠনের কথা বলা হলেও তা আজও বাস্তবায়ন হয়নি।

এ নিয়ে গত ১ জুলাই আন্দোলন শুরু করেন ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৩৬তম ব্যাচে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলার ঘোষণা দেওয়া হয় সরকারিভাবে। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের বাধায় ভর্তি হতে পারেনি কোনো শিক্ষার্থী। ১৩ জুলাই ভর্তির তারিখ শেষ হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, স্বতন্ত্র কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত আর কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দেবেন না তারা। তাই বর্তমান শিক্ষার্থী ও চিকিৎসকদের ভবিষ্যৎ সুরক্ষায় স্বতন্ত্র কাউন্সিল গঠনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনরতরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন এসব শিক্ষার্থী। বলছেন, স্বতন্ত্র কাউন্সিল ছাড়া ভর্তি কার্যক্রমের নতুন সময়সূচি ঘোষণা হলে তা প্রতিহত করা হবে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত