বিএমইউতে ৫০০ রোগীকে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সমাজসেবা বিভাগের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের ৫০ হাজার টাকা করে মোট ৫০০ রোগীকে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিএমইউ’র সমাজসেবা অফিসের উদ্যোগে এ আয়োজন করেন তারা।
এতে প্রধান অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ। তিনি ১০০ রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। পরে আরও চারশত রোগীকে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন বিএমইউ প্রশাসন।
আয়োজনে বিএমইউ’র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. আবু নাসের, সমাজসেবা অফিসার সামিয়া ইসমত সোহেলীসহ সমাজসেবা অফিসার রুমানা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
-
০৮ অক্টোবর, ২০২৬
বিএমইউর গবেষণায় উদ্বেগজনক চিত্র
ফুসফুসের ঝুঁকিতে শ্রমজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ
-
২২ এপ্রিল, ২০২৬
বিএমইউতে বিশ্ব হরমোন দিবসের সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত
হরমোনজনিত রোগ শনাক্ত ও সঠিক চিকিৎসায় গুরুত্বারোপ
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০১ জুলাই, ২০২৫