আরও সাতজনের করোনা শনাক্ত
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে সাতজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া সাতজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগ, একজন ময়মনিসিংহ বিভাগে এবং তিনজন চট্টগ্রাম বিভাগের। তবে এ সময় কারো মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে মোট ৬৯০ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হলো।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়।
তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মোট ২৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাতটি নমুনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ২.৯৮ শতাংশ। এ নিয়ে আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ৫২ হাজার ২৩৫ জন।
এ ছাড়া চলতি বছরে মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্ত সাতজন। তবে এ সময় কারো মৃত্যু হয়নি।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
এসআইএস/এমইউ
-
১৩ মে, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৫
-
১১ জুলাই, ২০২৫
-
০৫ জুলাই, ২০২৫
-
০১ জুলাই, ২০২৫
-
২৫ জুন, ২০২৪
-
১৬ সেপ্টেম্বর, ২০২৩
-
২৫ জুন, ২০২৩