করোনার তুলনায় নিপাহ ভাইরাসে মৃত্যুর হার বেশি: আইসিএমআর
মেডিভয়েস ডেস্ক: করোনা ভাইরাসের তুলনায় নিপাহ ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার অনেক বেশি বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের ২-৩ শতাংশের তুলনায় নিপাহ ভাইরাসে মৃত্যুর হার ৪০-৭০ শতাংশের মধ্যে রয়েছে। দক্ষিণ ভারতের রাজ্য কেরালায় নিপাহ ভাইরাসে আক্রান্ত বাড়ার মধ্যেই এ খবর দিলো আইসিএমআর।
আইসিএমআর প্রধান ডা. রাজীব বাহুল বলেছেন, ‘নিপাহ ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার কোভিড-এ আক্রান্তদের তুলনায় অনেক বেশি। ২০১৮ সালে অস্ট্রেলিয়া থেকে মনোক্লোনাল অ্যান্টিবডির কিছু ডোজ পাই। এখন কেবল ১০ জন রোগীর এই ডোজ রয়েছে। আমরা মনোক্লোনাল অ্যান্টিবডির আরও ২০ ডোজ সরবরাহ করতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছি।’
ভারতের বাইরে নিপাহ ভাইরাসে আক্রান্ত ১৪ জন মনোক্লোনাল অ্যান্টিবডি চিকিৎসা গ্রহণের পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান তিনি।
কেরালায় এখন পর্যন্ত এক হাজার ৮০ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩২৭ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব ও উচ্চ মৃত্যুর হার ঠেকাতে ভ্যাকসিন তৈরির কাজ শুরু করবে বলে পরিকল্পনা করছে আইসিএমআর।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা
দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক
এএমআরের নজরদারি প্রতিবেদন
সারাদেশে হাসপাতালগুলোর আইসিইউতে বাড়ছে অ্যান্টিবায়োটিক সংকট
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা
দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক
এএমআরের নজরদারি প্রতিবেদন
সারাদেশে হাসপাতালগুলোর আইসিইউতে বাড়ছে অ্যান্টিবায়োটিক সংকট